মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মুজিব মানেই বাংলাদেশ

 
অনিক ইসলাম

অকুতোভয় নির্ভার মানুুষটি
চশমা খুলে টেবিলে রাখলেন,
চোখের কোণে চিন্তার ভাঁজ
বাংলাদেশের স্বাধীনতা আর
বাংলার মানুষকে মুক্ত করার চিন্তা
চোখে ঘুম নেই, তার তো সময় নেই
২৫ মার্চ ১৯৭১ পাকির ভয়াল থাবা
চারিদিকে লাশের স্তুপ, দিবাগত রাত
২৬ মার্চ ১৯৭১, তিনি উঠে দাড়ালেন 
অতপর ঘোষণা দিলেন--
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের।
চারিদিকে তাঁর ভাষণ প্রচারিত হলো
বাংলার সর্বস্তরের মানুষ 
যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো
চারিদিকে প্রকিম্পিত হলো, 
সবার মুখে একটাই শ্লোগান 
"মহান জাতির মহান নেতা
শেখ মুজিব শেখ মুজিব
জয় বাংলা জয় বঙ্গবন্ধু"
রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন হলো
প্রিয় মাতৃভূমি বাংলাদেশ
শুভ জন্মদিন বাংলাদেশ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...