বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

শিকড়

অনিক ইসলাম


আমার শরীর জুড়ে শিকড় আবৃষ্ট
হচ্ছে প্রতিনিয়ত, যেনো মায়াজাল
নিংড়ে নিচ্ছে সমস্ত অস্থিত্বকে
স্মৃতির ডানা ঝাঁপটায় গোংগানির শব্দ
সবকিছু যেনো মিলিয়ে যাচ্ছে।

তোমার অস্থিতটাও খুব দুর্বল
একটুও খবর নেয় না
শিকড়টা ভেঙে ছিঁড়ে বেরুতে
হবে, না হলে হারিয়ে যাবো
চোরাবালির অতল গহ্বরে।


বিশ্বকবিতা দিবসে সবাইকে জানাই প্রাণঢাল ভালোবাসা ও শুভেচ্ছা। কবিতা বয়ে আনুক শৃঙ্খলিত মানুষের মুক্তির পথ। জয় হোক খেটে খাওয়া মানুষের।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...