শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

মহানায়ক

 
(জাতির জনকের প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা)
অনিক ইসলাম

আজ একটি কবিতার প্রয়োজন
নিপীড়িত মানুষের পাশে দাড়ানোর
সেই বজ্রকন্ঠের প্রয়োজন--
যিনি তাঁর তর্জনীর আঁচড়ে
আপামর জনতাকে একত্রিত করেছিলেন।
১৯৭১ এর ভয়ালদিনের মাঝে
পাকিস্তানি হায়নাদের খাঁচায় বন্দি থেকেও 
জাতীয় সংগীত গাইতেন বুক উঁচিয়ে।
আজ একটা কবিতার প্রয়োজন 
প্রয়োজন আরেকটি একাত্তরের
বাংলাদেশ বিরোধীদের রুখে দেবার জন্য
রুখে দেবার প্রয়োজন তাদের
যারা সাধারণ মানুষের ভাগ্য
আর জীবনকে বাধাগ্রস্ত করে,
রাজনীতির নামে মিথ্যার ফুলঝুড়ি ছড়ায়।
আজ সেই মহানয়কের প্রয়োজন
যিনি এদেশকে সুসংগঠিত করবেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...