মায়ের ভাষা
অনিক ইসলাম
খোকা, খোকা, ও খোকা...
মায়ের ডাকে খোকার ঘুম ভাঙে।
মা, ও মা কি হয়েছে?
খোকা, ওরা বলছে ঊর্দূ নাকি
রাষ্ট্র ভাষা হবে, হ্যাঁ রে--
খোকা, তাহলে কি বাংলা...
না মা, ভেবো না
ওই দেখো, দেখো, ওই আসছে
বাংলার দামাল ছেলেরা,
ওদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে
রাষ্ট্র ভাষা বাংলা চাই, বাংলা চাই।
দেখো মা প্রভাত ফেরিতে
সবার হাতে ফুল আর ফুল
আজ একুশে ফেব্রুয়ারি
ফুলে ফুলে ছেয়ে যাবে
শহিদের বেদি, ভরে উঠবে উদ্যান।
মা, আমি চললাম, তুমি ভেবো না
শহিদের রক্ত বৃথা যাবে না
রাষ্ট্র ভাষা বাংলা থাকবে চির অম্লান।
অতপরঃ খোকার কণ্ঠে ভেসে আসলো--
" আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুরিতে পারি..."
সময়: ২১ ফেব্রুয়ারি, ২০২৪ দিবাগত রাত ১.৩১ মিনিট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন