শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্বপ্নের সিঁড়ি


ঘুমের গোপন সিঁড়িতে
          কে উঁকি দেয়?
কার ডাকে ঘুম ভাঙলো?
আমার স্বপ্ন চোখে
           কে জেগে ওঠে?
কে ডাকে?
প্রেম না প্রত্যয়?
কার টানে বারবার
             ঘর ছেড়ে আসা
অসমাপ্ত স্বপ্ন চোখে-
সে বুঝি ঘুমের সিঁড়িতে বসেছিলো!
কে ডাকে?
ভালোবাসা ভালোবাসা এসো
আমার বুকে এসো...
x

1 টি মন্তব্য:

যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...