শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

আজও মনে ক্ষত নিয়ে ফিরি


১৯৭৪ সাল অলকা টাউন হল

একটি শিশু তোমার আলিঙ্গণে সিক্ত

শিশুটির আজও মনে পড়ে

তুমি বলেছিলে, বড় হলে নেতা হবি

এই বল নেতা হবি?

শিশুটি শুধুই বলেছিলো, জয় বাংলা

হটাৎ ১৫ আগস্ট ১৯৭৫

শিশুটি জানলো দাদুর কাছে

শেখ মুজিব নামে বাংলাদেশ

আজ তাঁর হত্যা হয়েছে

কিছু পাকিস্তানি প্রেত্মার হাতে,

শিশুটির মনজুড়ে কষ্টের রক্তক্ষরণ।


মাঝে দীর্ঘ সময় পার হয়েছে

আজ হয়তো নিজেকে সংযত রাখতে

হয়তো বুকে মাঝে জমানো কান্না  থামাতে

আজও সাহস হয় নি ৩২ নম্বর বাড়িটিতে ঢোকার

অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ

দূর হতে স্যালুট দেয়

আর চিৎকার দিয়ে ডাকতে চায়

আমি আর সেই শিশুটি নেই

দেখো দেখো সেই শিশুটি আমি

আমি এসেছি জাতির পিতা

একবার দেখা দাও, একবার...


( দূর হতে ভেসে আসে- " রাত পোহালে শোনা যেতো

                                       বঙ্গবন্ধু মরে নাই...")

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...