বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

হৃদপিন্ড


অনিক ইসলাম

বুকের মাঝে হৃদপিণ্ডটা চুপ থাকে
কখন চলে বুঝি না, তোমার জন্য
গোটা শরীর জুড়ে-কষ্টেরা মিছিল করে
কষ্টদের কেমন করে বুঝাই
সবকিছু তোমাকে বিলিয়ে দিয়েছি
তাদের দেবার কিছুই নেই।
আমার মনের গহীনে শুধুই
তোমার নাম লেখা, 
শুধু জানেন সৃষ্টিকর্তা অন্তর্জামিন।

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

স্বর্গবাস

 
অনিক ইসলাম

মনের সবকটি দুয়ার খুলেছি
তোমাকে ভালোবাসি বলে, 
বুকে ভেতরে বসত বাড়ি গড়েছি
যেখানে ভালোবাসার ঘর আছে
অনেক কথা আছে, আছে কষ্টরাও
অনেক রঙের কষ্ট, নীল কষ্টটায়
ব্যথা বেশি দেয় তবুও দৃঢ় থাকি
কারণ কষ্টের পরেই সুখের বসবাস
একত্রে থাকার সুখ,  কথা বলার সুখ
হাতে হাত রেখে পথ চলার সুখ। 
কষ্টদের তখন ছুটি দিবো, আর
সুখে নৌকায় দুলবো দুজনে
অনেক ফুলের মেলা  বসবে
অনেক তারা আলোকিত করবে
একটা তারা আলোকিত করবে
সারা ঘর জুড়ে, ছুটোছুটি করবে
তাকে নিয়ে সৃষ্টি সুখের উল্লাসে 
বাঁধবো দুজনে স্বর্গবাস।

শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ভালোবাসায় নেশা


অনিক ইসলাম

ভালোবাসায় জীবনের ঝুঁকি আছে
এ এক অন্যরকম নেশা
এ এক অন্যরকম  মায়া।
তুমি বলো মায়া কাটাবে কিন্তু কেনো
কোথাও যেতে চাইছো? 
তবে যে বলেছিলে আমাকে পেতে চাও
এ কেমন চাওয়া?  ছুড়ে পেলতে চাইছো?
ভালোবাসার নেশা কাটলে ঝুঁকি আছে
কতো ভুড়ি ভুড়ি মৃত্যু সংবাদ ছাপে
দৈনিক খবরের কাগজে,  যেদিন
মায়া কাটবে মনে করবে
আরও একটা খবর ছাপা হবে--
প্রেমিকার দ্বায় মুক্তির জন্য
প্রেমিকের  মৃত্যু হয়েছে!

সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

দূরে বহুদূরে

অনিক ইসলাম


একজন প্রপোজ করেছিলো
ভালোবাসার, ভালোবাসলাম
হয়তো বেশিই ভালোবাসলাম
দিনরাত এক করেই পাশে থাকলাম
আজ সামাজিক দায়ে দূরে 
সময় করতে পারো না
বেশি আবেগে দুজনের মাঝে
আত্মীয়তা বা বান্ধবীর বেড়াজাল 
ছিন্ন করছে আর তছনছ হচ্ছে
তাদের অস্তিত্ব রক্ষায়
তবুও অপেক্ষা করলাম
কিছুতেই নিয়মে ফিরাতে পারলাম না
অনেক ইচ্ছার শেষ ইচ্ছে
হাতছানি দিয়ে ডাকে আয় আয়
নিরুপায় হয়ে যদি যেতেই হয়
তবুও তুমি ভালো থেকো
যখন শ্বাস রুদ্ধ হবে
চলে যাবো দূরে বহুদূরে...



বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিঃশ্বাস-বিশ্বাসে তুমি

 

অনিক ইসলাম

নিঃশ্বাস-বিশ্বাস সবকিছু
মনের গহীনে বাস করে
ভালোবাসার অটল পাহাড়,
ভালোবাসায় হৃদয় পুড়ে
স্রোতে স্রোতে ঢেউ তোলে
অভাব শুধু তোমার ছোঁয়া
তবুও তো এক হৃদয়
ঝড় উঠলে দুদিকেই ওঠে
মন পুড়লেও হৃদয় তো একটাই, 
ভালোবাসার অপর নাম
আমি বলি পরিবর্তন
সবকিছুতেই ভালো থাকার
সবকিছুর ভালো হবার
কারণ তুমি শিখাতে পেরেছো
তাইতো তুমি শ্রেষ্ট, আর
তুমি শুধুই আমার...
❤️❤️❤️❤️





শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মন চায় উড়ে যাই

 
অনিক ইসলাম

পরন্ত বিকাল বসে আছি
একটা অপেক্ষার প্রহর
তুমি আসবে পাশে, বলবে--
কেমন আছো তুমি?  
ঠাঁই বসে আছি, মনের
আকাশে তুফান উঠেছে
কিন্তু তুমি নেই,
মনটা চাইছে উড়ে যায়
তোমার অজানা ঠিকানায়
পাশে বসে বলি ইশা
কেমন আছো তুমি? 
এতো দেরিতে খবর নাও
আকাশটা বড্ড ফাঁকা লাগে,
ফাঁকা লাগে অস্তিত্বতে
ছির্ন্ন জীবনটায় অস্থির লাগে
চলো গাঙচিলের বেশে
উড়ে যায় পৃথিবীর অন্যপ্রান্তে
যেখানে তোমার আর আমার
মহামিলনের সুর বাজবে...
চলবে....
ইশা মানে রক্ষাকারী। যে আমাকে রক্ষা করতে দুনিয়ায় জন্ম নিয়েছে। ❤️❤️❤️





যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...