বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

ভালোবাসার কথোপোকথন


অনিক ইসলাম

ছন্নছাড়া জীবন ভাবনায় দিন কাটে
নিজেকে বড় অসহায় মনে ভাবছে
হটাৎ মেসেঞ্জারে ফোন
হ্যালো, হ্যালো--
আমাকে আপনি চিনবেন না
আমার কিছু বলার আছে
- বলেন কি বলবেন?
সবাই আমাকে প্রোপোজ করে
কিন্তু আমি তা গ্রহণ করি না? 
-- ও আচ্ছা তারপর কি
মানে আমার কোনো উপায় নেই
আপনাকে আমার খুব ভালো লেগেছে
আপনাকে আমি পেতে চাই
-- আচ্ছা, আমাকে কি করতে হবে? 
আপনি যদি আমার হতেন
-- হুম বুঝলাম,সেটা তো হতেই পারি
এবার সে কি করবে বুঝে উঠতে পারছেন না
প্রশ্ন করে -- সত্যিই আমার হবেন? 
-- এমনিতেই ছন্নছাড়া জীবন 
    সাজিয়ে উঠলে ক্ষতি কি?

তারপর চলতে থাকে তাদের কথোপকথন
দুজনের সবকিছুতেই মনের মিল খুঁজে পায়
জন্ম হয় ভালোবাসার,  জয় হয় প্রেমের 
তারা শপথ নিয়েছে ভালোবাসা উজার করে দিবে,
এখন দুজনের মাঝে বসত করে
ভালোবাসার কথোপোকথন। 

চলবে....

ছবি : মৌমিতা মৌ।



প্রেমিকযুগল


অনিক ইসলাম


মনটা এখন আগের মতো নেই 
মনের মাঝে ভালোবাসার বসবাস 
এখন তুঙ্গে, তোমার ভালোবাসা
মনটাকে রাঙায় সাতরঙে।
এখন আর ছন্নছাড়া নেই
জীবনটা এখন সাজানো 
ভালোবাসার জীবন কথা
কথা এখন জীবনের সবখানে
ভালোবাসার কথামালা সাজায়
জীবনের জন্যে,  মিলন হবেই
অনেকদূর যাবো দুজনে
ভালোবাসায় প্রেমিকযুগল। 
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️


রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

প্রজন্ম বাংলাদেশ

 

অনিক ইসলাম


অকুতোভয় বাংলার দামাল ছেলেরা
১৯৭১ এর রনাঙ্গণের মুক্তিযোদ্ধারা
ছিন্ন কাপড় আর ক্ষুধা পেটে
যুদ্ধ করেছিলো-
লাখো শহিদের রক্তে লেখা পতাকা
আজ নব্য রাজাকারের সন্তান
মাথায় এঁটে যুদ্ধ যুদ্ধ খেলা করে,
পাকিস্তানি রাজাকারের শ্লোগানে
জাতিকে বিভ্রান্ত করে, রক্তের হুলি খেলে
অবাক হয়ে দেখি নিরপেক্ষ ভূমিকার
কিছু দেশের বেহাইয়া সন্তান ভুলে গেছে
দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস
৩০ লক্ষ শহিদ আর মাবোনের ইজ্জত
আজ ভূলন্ঠিত আর লজ্জিত
ঐ পাকিস্তানের তাবিদারের পায়ের তলায়।
যারা মুক্তিযোদ্ধাদের দেয়া পতাকা এঁটে 
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে শ্লোগান তুলো
ভুলে যেও না আমরা জীবিত
আবার জেগে উঠবে শাহবাগ চত্ত্বর
রাজাকারের নাতিপুতিতের বাংলা ছাড়া করতে।




চিঠি


অনিক ইসলাম


এখন আর চিঠি লেখা হয় না
কারণ সবকিছু কেমন যেনো
কিসের স্পর্শে বদলে গেছে।
আধুনিক যুগের বাটনের চাপে
খামে সুগন্ধি মাখে না চিঠি
মূহুর্তে ডিজিটাল হয়ে --
ফেসবুক, টুইটার, হোয়াটস্ এ্যাপে
চেপে পৌঁছে যায় অন্যপ্রান্তে।
আগে চিঠির জন্য প্রেমিক
তার প্রেমিকার অপেক্ষা করতো
এখন মূহুর্তে যেমন সম্পর্ক হয়
আবার ভেঙেও যাই,  
এটা নাকি ব্রেকআপ!
আগে একটা সস্পর্ক ছিলো
নিছক ভালোলাগা নয়
যুগে যুগে পথ চলার যুগলবন্ধী। 
আমরা কি আবার চিঠি লিখবো
আবার সেই অপেক্ষার প্রহর গুণবো
প্রেয়সীর সুগন্ধী মেশানো চিঠির জন্য
তুমি ভালোবাসা নিও
চিঠির উত্তর দিও
অপেক্ষায় থাকবো...


চিঠি দিবসের শুভেচ্ছা🌹






যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...