অনিক ইসলাম
শৃগাল পাক মারছে--
জীবিত মানুষগুলোর চারপাশে
স্তন দুলিয়ে শৃগালিনির নাচ
যেনো ভেলকি দেখাচ্ছে
মানব সভ্যতাকে, চিড়ে ফেলবে
চারপাশের মানব সভ্যতাকে।
নর আর নারী খাদক শৃগালের দল,
সভ্যতাকে উপড়ে ফেলে
ন্যাংটো সমাজ গঠনের
তালিকায় লিপ্ত
আমার সভ্যতাকে বাঁচাতে
আজ এই শৃগালের ভীড়ে
আপ্রাণ লড়ছি লড়বো
সাথে কেউ থাকুক
বা নাই থাকুক...