বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

যুগলবন্দী

 অনিক ইসলাম

১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল
প্রেমিকা,  তোমাকে আমার চায়
তোমাকে পেতেই হবে
হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু
আমার তো সব জানা নেই
বললো, যে কোনো ভাবেই
অতীতে ফিরে তাকাবোনা কিন্তু
উত্তর  এলো, যে কোনো ভাবেই, 
গলাটা শুকিয়ে গিয়েছিলো
প্রেমিক, তবে তাই হোক
তারপর প্রেমিক যুগল এক হৃদয়।
অনেক ঝড় বয়ে চলে 
হায়নাদের দাটাদাপি আর
মানুষের ভীড়ে দুজনে প্রতিজ্ঞায় অটুট।
চলে শুভ সময়ের সন্ধানে
অবশেষে মিলনের সন্ধীক্ষণ ঠিক হলো
মিলবে প্রেমিক যুগল সেইদিনে।







শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

দুঃচিন্তার চিৎকার


অনিক ইসলাম

বিকট শব্দে ঘুম ভাঙলো
হয়তো শব্দটা স্বপ্নেই
তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবনা
হয়তো স্বপ্নেই খারাপ কিছু
অথবা দুঃচিন্তার কারণ এই চিৎকার।

চারিদিকে হায়নার দল
মাঝে স্বপ্ন দোলাচলে
পথভ্রষ্ট করার পায়তারা
পাহাড়কে হটিয়ে ফেলার চেষ্টা
নির্বাক দাড়িয়ে দেখছি অসভ্যতা
মানুষের হানাহানি আর ক্রোধ
মানুষ যদি মানুষকে ভালোবাসতে
না পারে, তবে মানুষ কেনো?
আমি চিৎকার দিয়ে জানতে চাই
আমি একজনকে ভালোবাসেছি
হ্যাঁ আমি তাকে ভালোবাসি
গভীর হৃদয় দিয়ে ভালোবাসি
তাতে অসভ্য হায়নাদের কি?

তুমি বলে দাও ভালোবাসা
আমি কি খুব দোষ করেছি?

মানুষের সুখ

অনিক ইসলাম

জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে
মানুষের জন্যে সুখ খোঁজা
মানুুষ-দৌড়ায় আর দৌড়ায়
তার জন্য সুখ খোঁজে না কেউ
দুঃখে ভার মরা মানুষটার 
বাঁচার আকুতি শুনতে পায় 
সৃষ্টিকর্তা, এক অলৌকিকতার ছোঁয়া
বদলে যায় জীবন, ভরে উঠে মন।
তবুও তার সুখে দুঃখিত মানুষ
তাকে ঠেলে দেয় দুঃখের সাগরে
এখনও সে সুখ খোঁজা মানুষটা
তবুও মানুষের জন্য সুখ খোঁজে।

 #ANIKISlAM

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ভালোবাসা তুমি


অনিক ইসলাম

ভালোবাসা হাট বসেছে
চলছে কেনাবেচা, 
থরে থরে সাজিয়েছে
ভালোবাসা কেচ্ছা কেনার।
কেউবা চায়ছে টাকাকড়ি
কেউবা আবার কিনতে চায়
মন আর কিছু দেহর
এই হাটতে ক্রেত হলো
মানুষরূপী হায়না সব,
লুটতজ করে সবাই
কেউ বুঝে না মনটাই সব।
টাকার দরে হাক মারে
কিনতে চায় সবকিছু,
নিষ্ঠুর সমাজে ভালোবাসার
মূল্য কেউ দিলো কই?
ভালোবাসার মানুষগুলো
ধুকে ধুকে মরে সব
কবে পাবে ভালোবাসা
কবে জাগবে মানুষসব
কবে জাগবে ভালোবাসা
বলবে হেকে--
ভালোবাসার জয় হোক।

সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

স্বপ্ন ছায়া

 
অনিক ইসলাম

স্বপ্নের সিড়িতে প্রজাপতির ঝাঁক
দূরে ঝিঁঝি পোকার ডাক
আকাশ জুড়ে চাঁদের হাট
নির্মল বাতাস ছুঁয়ে যায় মন
যে মেঠো পথটা তোমার কাছে গেছে
মাঝে মাঝে মনে হয়
তোমার নুপূরের শব্দে মুখরিত
অন্তর দৃষ্টিতে তোমার প্রতিচ্ছবি
অন্তর জুড়ে শ্বাস নি
কি সুন্দর ঘ্রাণ জড়িয়ে থাকে
চারিদিকে মুগ্ধতার ছোঁয়া
হটাৎ ঠোঁটে চুমু খাও
ঘুম ভাঙে শুরু হয় নতুন করে
বাঁচার দিন, নতুন করে বাঁচা।



বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

হৃদপিন্ড


অনিক ইসলাম

বুকের মাঝে হৃদপিণ্ডটা চুপ থাকে
কখন চলে বুঝি না, তোমার জন্য
গোটা শরীর জুড়ে-কষ্টেরা মিছিল করে
কষ্টদের কেমন করে বুঝাই
সবকিছু তোমাকে বিলিয়ে দিয়েছি
তাদের দেবার কিছুই নেই।
আমার মনের গহীনে শুধুই
তোমার নাম লেখা, 
শুধু জানেন সৃষ্টিকর্তা অন্তর্জামিন।

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

স্বর্গবাস

 
অনিক ইসলাম

মনের সবকটি দুয়ার খুলেছি
তোমাকে ভালোবাসি বলে, 
বুকে ভেতরে বসত বাড়ি গড়েছি
যেখানে ভালোবাসার ঘর আছে
অনেক কথা আছে, আছে কষ্টরাও
অনেক রঙের কষ্ট, নীল কষ্টটায়
ব্যথা বেশি দেয় তবুও দৃঢ় থাকি
কারণ কষ্টের পরেই সুখের বসবাস
একত্রে থাকার সুখ,  কথা বলার সুখ
হাতে হাত রেখে পথ চলার সুখ। 
কষ্টদের তখন ছুটি দিবো, আর
সুখে নৌকায় দুলবো দুজনে
অনেক ফুলের মেলা  বসবে
অনেক তারা আলোকিত করবে
একটা তারা আলোকিত করবে
সারা ঘর জুড়ে, ছুটোছুটি করবে
তাকে নিয়ে সৃষ্টি সুখের উল্লাসে 
বাঁধবো দুজনে স্বর্গবাস।

যুগলবন্দী

 অনিক ইসলাম ১০ সেপ্টেম্বর ২৪ হটাৎ কল প্রেমিকা,  তোমাকে আমার চায় তোমাকে পেতেই হবে হটাৎ থমকে যায় প্রেমিক, কিন্তু আমার তো সব জানা নেই বললো, যে ...